শরীয়তপুরে গুলিতে অটোরিকশার চালক নিহত, এমপির বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৪২ পিএম

শরীয়তপুরের জাজিরায় গুলিবিদ্ধ হয়ে মাসুদ ব্যাপারী (৩৫) নামের এক অটোরিকশার চালকের নিহত হয়েছেন। অন্যদিকে শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। 

উপজেলার হরিয়াসা এলাকায় গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের সময় মাসুদ গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাসুদ ব্যাপারী  দক্ষিণ বাইকশা গ্রামের আলী আকবর ব্যাপারীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। 

জাজিরা থানা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জাজিরা উপজেলা সদরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আনন্দ মিছিল করেন। বিকেল সাড়ে ৫টার দিকে একটি মিছিল জাজিরা টিএন্ডটি মোড় এলাকা থেকে পৌরসভার হরিয়াশা এলাকার দিকে যেতে থাকে। তখন এক পক্ষ ওই মিছিলে হামলা করেন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় মাসুদ ব্যাপারী নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত মাসুদের চাচা এসকান্দার ব্যাপারী জানান, তাঁর ভাতিজা আটো চালিয়ে জীবিকা নির্বাহ করত। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে। মিছিলের মধ্যে হামলা হয়। তখন মাসুদ সংঘর্ষের মধ্যে পড়ে যান। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৱসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিকেলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তিনি কাদের গুলিতে মারা গেছেন তা এখনো জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

দুপুর ৩টার দিকে শরীয়তপুর-ঢাকা সড়কের জেলা সদরের ঋষিপাড়া এলাকায় অবস্থান নেয় কয়েকশ আন্দোলনকারী। তারা শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তাঁর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ও পৌর মেয়র পারভেজ রহমানের বাসভবন ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু ব্যাপারীর রাজগঞ্জ সেতু এলাকায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেলে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর ব্যাপারীর কার্যালয় ভাঙচুর করা হয়।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর