কিশোরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:০৮ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের একটি গাছের বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তাঁর হাত-পা ও মুখ বাঁধা ছিল। এ ছাড়া ঘটনাস্থলে তাঁর অটোরিকশাটি পাওয়া যায়নি।

নিহত অটোরিকশার চালকের নাম হুমায়ুন (২০)। তিনি করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পূর্ব চরকরণশি গ্রামের ওসমান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল বুধবার রাতে রোগী আনার কথা বলে অজ্ঞাত এক যাত্রী কিশোরগঞ্জ শহরের পুরান থানা থেকে হুমায়ুনের অটোরিকশা ভাড়া নিয়ে করিমগঞ্জের জঙ্গলবাড়ির দিকে যাচ্ছিল। পরে রাতে আর স্বজনেরা তাঁর কোনো খোঁজ পায়নি। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার অটোরিকশা উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শরিবার সকাল ৯টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে সাভার চামড়া শিল্প নগরীতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে নষ্ট হচ্ছে চামড়া। আর বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে লাগামহীনভাবে বাড়ছে খরচ।  
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর