ঢাকায় ১২০ কিলোমিটার খাল দখল করে স্থাপনা নির্মাণ, উচ্ছেদের তাগিদ

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

রাজধানীর ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটার দখল হয়েছে। এসব জায়গায় নির্মাণ হয়েছে বহুতল ভবনও। দখলের কারণে কোনো কোনো খাল হয়েছে সরু নালার মতো। এসব খাল উদ্ধারে গঠিত কমিটি এরই মধ্যে কাজও শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগে খালের জায়গা চিহ্নিত করতে হবে তারপর উচ্ছেদ অভিযান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জায়গা দখল করে গড়ে উঠেছে অটোরিকশার গ্যারেজ ও বহুতল ভবন। আগে ছিল আওয়ামী লীগ অফিস এখন বিএনপির।

খাল দখলকারীরা বলছেন, যেখানে অন্য বড় সব জায়গায় দখল করে বড় বড় ভবন উঠে যাচ্ছে, এখানে ছোট ছোট দখল নিয়ে প্রশ্ন উঠছে।

যত দূর চোখ যায় এ খালে শুধুই দখলের থাবা। কোথাও কোথাও ভবন নির্মাণ করায় খাল হয়েছে নালা।

এলাকাবাসী বলছেন, যে যখন জোর খাটিয়ে খাল দখল করতে পারছে, সে তখন করছে। কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি আবার কখনও জামায়াতে ইসলামী দল।

ঢাকা মহানগরীর ৭৫টি খালের বেশিরভাগই দখল হয়েছে। গবেষণা সংস্থা আরডিআরসির হিসাবে, ৩০০ কিলোমিটার খালের ১২০ কিলোমিটারই বেদখল।

বিশেষজ্ঞের অভিযোগ, সব হাউজিং প্রতিষ্ঠান ও প্রভাবশালীরা খাল দখল করেছে।

আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, রাষ্ট্রীয় যে হাউজিং কোম্পানিগুলো ছিল গণপূর্তের বা রাজউকের তারা করেছে এক ধরনের দখল। এগুলো দেখে উৎসাহিত হয়ে প্রাইভেট সেক্টরে যে হাউজিং কোম্পানিগুলো আছে ইনক্লুডিং বসুন্ধরা, আফতাবনগর, বনশ্রী, মিরপুর ইস্টার্ন হাউজিং খাল দখল করে কোম্পানি গড়ে তুলেছে। 

দখল ও দূষণমুক্ত খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়তে কমিটি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছেন তাঁরা।

ব্লু নেটওয়ার্কের আহ্বায়ক পারভেজ চৌধুরী বলেন, ‘খাল দখল করে যেসব জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেগুলো তো উচ্ছেদ করতেই হবে। তবে তা হবে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। সবকিছুই পরিকল্পনামাফিক এগোবে।’

১৫টি খাল খনন করলেই ঢাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই সমাধান হবে বলে জানান বিশেষজ্ঞরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি  থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায়...
সাগরে বৈরী আবহাওয়া, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে পর্যাপ্ত গ্যাস মিলছে না চট্টগ্রামে। প্রতিদিন ৪০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর জেরে সিএনজি ফিলিং...
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
সাভার থেকে বোমাসদৃশ প্রেসার কুকারের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রেসার কুকারটিতে প্রকৃতপক্ষে কোনো বোমা রয়েছে কিনা তা নিশ্চিত হতে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর...
বন্ধ রিকশা গ্যারেজের শাটারের বাইরে রক্তের দাগ। ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল গ্যারেজ মালিক আব্দুর রহমানের গলাকাটা মরদেহ। গ্যারেজে থাকা টাকা লুটেরও অভিযোগ উঠেছে।
এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ...
মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। আগামী মাস থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। 
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার ভল্ট থেকে কৌশলে গায়েব করা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা...
লোডিং...

এলাকার খবর