ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শ্বশুর নিহত, হাসপাতালে জামাই 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে খোকন খান (৫০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তাঁর মেয়ের স্বামী  সুমন শেখ (২৪)। সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা হয়। 

মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত খোকন খান গোপালপুর গ্রামের মূত তবিবুর রহমানের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। আহত সুমন শেখকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সুমন শেখের মোটরসাইকেলে চড়ে শ্বশুর ও জামাই বাজার থেকে বাড়ি ফিরছিল। আলফাডাঙ্গা পৌরসভার গোপালপুর রোডে নওয়াপাড়া গ্রামে মমোর গেইটের সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুমন ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং তাঁর শ্বশুর খোকন খান ট্রাকের নিচে চাপা পড়েন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘ট্রাকটি জব্দ করা ও ঘাতক ড্রাইভার ইমরান ফকিরকে আটক করা হয়েছে। ড্রাইভার ইমরান ফকির পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের হালিম ফকিরের ছেলে। এই দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর