ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৭:৫৫ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে এয়ার পিস্তল, এয়ারগান, ম্যাগাজিন, এয়ারগানের গুলিসহ মাদক ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে। উপজেলার কাজী হারুন কমপ্লেক্সে গতকাল বুধবার রাতে বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে এসব জিনিস জব্দ করে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে মার্কেটের তৃতীয় তলায় ‘পুল ক্লাব’ এ একটি গোপন লকার থেকে একটি এয়ার পিস্তল, একটি ম্যাগাজিন, এক কৌটা এয়ারগানের গুলি ও দুটি ওয়াকি টকি সেট এবং একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম থেকে একটি এয়ার গান এবং কিছু পরিমাণ গাঁজা জব্দ করা হয়। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, ওই মার্কেটের মালিক কাজী আব্দুল্লাহ আল রশিদ এই অস্ত্রগুলো ও সামরিক সরঞ্জামাদির মূল মালিক। এর আগে কাজী আব্দুল্লাহ আল রশিদ একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে আটক হন। বর্তমানে কাজী আব্দুল্লাহ পলাতক রয়েছেন। এ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে আটক করা হয়েছে। 

ওসি আরও জানান, অভিযান শেষে জব্দকৃত অস্ত্র এবং মাদকদ্রব্যসহ সন্দেহভাজন ব্যক্তিদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর