মুখোমুখি নয়, একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ: ঢাবি উপাচার্য

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:৩২ এএম

একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার। এমন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহম্মদ খান। একাত্তরের পঁচিশে মার্চ কালরাতে বিশ্ববিদ্যালয়ে গণহত্যার স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। চব্বিশের গণহত্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা করছে বলেও জানান উপাচার্য।

গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে পাক হানাদার বাহিনীর গণহত্যা নিয়ে তথ্যচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধ মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছে। বহু ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় চব্বিশে তৈরি হয়েছে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন।

ড. নিয়াজ আহম্মেদ খান বলেন, ‘আমরা তুলনা করা শুরু করি, চব্বিশের সাথে একাত্তরের, বায়ান্নর সাথে একাত্তরের। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইলফলক। এদেরকে মুখোমুখি দাড় করানোর সুযোগ নেই। এর পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে।’ 

গণহত্যার স্মরণে প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ হল। একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানের বর্বরতার প্রতীকী তুলে ধরেন শিক্ষার্থীরা। নিহতদের আত্মার শান্তি কামনায় হলের মন্দির বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

একাত্তরের ভয়াল কালরাতের স্মরণে রাত সাড়ে দশটায় ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির। তাদের অভিযোগ, অজানা কারণে নির্বাচন নিয়ে গড়িমসি করছে প্রশাসন। তবে ছাত্রদল বলছে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আরো সময় প্রয়োজন। উপাচার্য জানান,...
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর