বাবার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল সন্তানের

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গাতে বাবার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের বাবা মুসা শেখ প্রতিদিনের মত তিন চাকার মালামাল পরিবহনকারী ‘খেক্কর গাড়ি’ নিয়ে সকালে বের হয়ে দুপুরে খাবার জন্য বাড়িতে আসছিলেন। শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার সময় পাশের বেড়ায় ধাক্কা লেগে গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সন্তানের মৃত্যুতে শোকে মুসা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, ‘মুসা প্রতিদিন সকালে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তার ছেলে মাহিনসহ বাড়ির কয়েকটি শিশু মুসার গাড়িতে চড়ে রাস্তায় এসে নেমে যায়। আবার দুপুরে মুসা বাড়িতে আসার সময় ছেলের জন্য কিছু খাবার নিয়ে আসত। মাহিন তার গাড়ির শব্দ শুনলেই দৌড়ে ছুটে আসত। আজও মাহিন তার বাবার গাড়ির শব্দ শুনে বাবার কাছে ছুটে যাচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাবার গাড়ির নিচে পড়েই তার প্রাণ গেল।’

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

রাজধানীর শেরেবাংলা নগরে, পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমা উদ্ধার করেছে এসআরবি। উদ্ধারের পর ৭টি ককটেল ও পেট্রল বোমা নিষ্কিয় করা হয়। এই মাঠ, জুলাই স্মৃতি জাদুঘরের পেছনে।...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের জেরে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহন ৪ ঘণ্টা বন্ধ রাখে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা। সোমবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫নং গেইটে এ...
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা হয়। 
নির্বাচনী এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর