কালবৈশাখি ঝড়ে গাছ ভেঙে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা বন্ধ  

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে সোমবার বিকেলে কালবৈশাখি ঝড়ে গাছপালা ভেঙে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এসময় যানচলাচল বন্ধ থাকায় যাত্রীরাসহ মালবাহী গাড়ির চালকেরা চরম ভোগান্তিতে পড়ে।

জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসের হাট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কে বিভিন্ন ধরনের গাছ ভেঙে পড়ে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মহাসড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। পরে মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে প্রতিবন্ধকতা দূর করলে প্রায় ১ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, ‘মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় কালবৈশাখি ঝড়ে অন্তত ৪০টি বিভিন্ন ধরনের গাছ ভেঙে ঢাকা-খুলনা মহাসড়কের উপর পড়ে। এতে মহাসড়কে ঘণ্টা খানেকের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। গাছে কেটে রাস্তা পরিষ্কার করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে কোনো হতাহতের ঘটনা হয়নি।’ 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর