ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার 

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো– বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া ৩৮)।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।

মামলায় বৃহস্পতিবার দিনগত গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৫ নেতাকে যার যার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ‘সদ্য আলফাডাঙ্গা থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় দুই থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা সকলেই বোয়ালমারী উপজেলার বাসিন্দা। অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের এমপিদের। তারা বলছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না। তাদের দাবি, রাজনৈতিক কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে...
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর