এমআরটি লাইন-১ এর ইউটিলিটি নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর

আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:২১ এএম

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল–ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর ইউটিলিটি লাইন নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এমআরটি লাইন-১ প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা বলেন, এমআরটি লাইন-১-এর চুক্তি প্যাকেজ (সিপি) ৫ ও ৬-এর অধীনে নর্দা থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আবুল কাসেম ভূঁঞা বলেন, সরকার অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় যানজট কমানোর লক্ষ্যে এমআরটি লাইন-১ নির্মাণ করছে।

প্রকল্প অনুসারে, কর্তৃপক্ষ নগরবাসীর যানজট এড়াতে কর্তৃপক্ষ নর্দা থেকে নতুন বাজার স্টেশন হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ রাতদিন চলমান রাখবে।

এমআরটি লাইন-১ দুটি অংশে নির্মিত হচ্ছে। একটি বিমানবন্দর রুটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হচ্ছে। এতে ১২টি ভূগর্ভস্থ স্টেশন থাকছে।

অপরটি, পূর্বাচল রুটে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত মাটির ওপর দিয়ে ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ তৈরি করা হচ্ছে। এতে সাতটি এলিভেটেড ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকছে।

উভয় রুটের নির্মাণ কাজ ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি শুরু হয়। মোট ১২টি প্যাকেজের মাধ্যমে তা বাস্তবায়িত হচ্ছে।

রাজধানীর মৌচাক এলাকায় বেল্লাল হোসেন তালুকদার নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাতে একটি মারামারির সালিশ করতে গিয়ে তিনি নিহত হন।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ব্যবহৃত ৪০ বডির মরচুয়ারীকুলার হঠাৎ বিকল হয়ে পড়ায় লাশ সংরক্ষণ ও ময়নাতদন্ত কার্যক্রমে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে। এতে মর্গের স্বাভাবিক কার্যক্রম...
কুড়িগ্রামের উলিপুরে আবারও একটি তেঁতুল গাছের মগডালে উঠে বসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারী। এ খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে তিনি গাছ থেকে পুকুরে ঝাঁপ দিয়ে...
নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক বৃদ্ধ চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর তিন দিন পরও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল,...
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের...
বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী। অন্যদিকে, বিএনপি চায় বাংলাদেশকে একটা রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে। সোমবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
লোডিং...

এলাকার খবর