মহানবীকে কটূক্তির অভিযোগ, চিকিৎসককে গাছে বেঁধে মারধর

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:১৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত ওই কমিউনিটি মেডিকেল অফিসারের নাম ডা. আহম্মদ আলী। ‌তি‌নি একই ইউনিয়নের তেকাটি গ্রামের বা‌সিন্দা।

স্থানীয়‌দের বরা‌তে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ব‌লেন, ‘নবাবপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অব.) ডা. আহম্মদ আলী আজ সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুপু‌রে তাকে আটক করে গণপিটুনি দেয়।’ 

ওসি মো. জামাল উদ্দিন আরও ব‌লেন, ‘খবর পেয়ে বালিয়াকান্দি থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ক‌রে। সেই সা‌থে ওই চিকিৎসককে উদ্ধার করে।’

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সাত নেতার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন...
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার রাজধানীতে সিরডাপ ভবনে জলবায়ু বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাড. রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর