গোপালগঞ্জে একই সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৩৫ পিএম

গোপালগঞ্জে একই সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে আজ রোববার দুপুরে কাশিয়ানীর উপজেলার টুকু বাজারে ও ভোর রাতে সদর উপজেলার গোপীনাথপুরে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের বৃদ্ধ সরোয়ার খা (৭০), একই উপজেলার মানিক লাল পালের ছেলে বিপুল পাল (৪০) ও সোহাগ পরিবহনের হেলপার ও খুলনার দৌলতপুরের মো. রাজা শেখের ছেলে মো. শাওন শেখ (২০)।

পৃথক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক রোমান মোল্যা ও গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বিশ্বাস। তারা জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি নসিমন গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কার্ভাড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের যাত্রী বিপুল পাল মারা যান।

একই স্থানে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে সাজোড়ে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে বাসের হেলপার মো. শাওন শেখ ঘটনাস্থলে মারা যান। এতে ১০জন আহত হন।

এ ছাড়া একই সড়কে আজ রোববার দুপুরে কাশিয়ানীর চাপতা এলাকার টুকু বাজারে মহাসড়ক পারাপারের সময় খুলানা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির হাসান ট্রাভেলসের একটি বাস সরোয়ার খাকে ঘটনাস্থলে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর