দেশে জাপানের সব বিদ্যুৎ প্রকল্প নবায়নযোগ্যে রূপান্তরের দাবি ২২ সংগঠনের  

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৮:১৭ পিএম

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনকে জাপান জীবাশ্ম জ্বালানি নির্ভর করে তুলছে বলে অভিযোগ করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তাদের দাবি, দেশটির উৎপাদন কেন্দ্রে ব্যবহার হচ্ছে কয়লা, তেল ও গ্যাস। এই নির্ভরতায় পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামলী পার্কে ২২টি পরিবেশবাদী সংগঠন এ দাবি জানায়। তাদের দাবি, ভবিষ্যৎ পরিবেশ ঠিক রাখতে জাপানের সব বিদ্যুৎ প্রকল্প নবায়নযোগ্য জ্বালানীতে রূপান্তর করতে হবে।

পরিবেশ ধ্বংস করে হচ্ছে উন্নয়ন। সাথে অনিশ্চিত ভবিষ্যতের ঝুঁকির কথা জানাতে জমায়েত হয় পরিবেশ কর্মীদের একাংশ। তাদের দাবি, দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লা, গ্যাস ও তেল নির্ভরতা বাড়ছে। যা দেশের পরিবেশকে সংকটের মুখে ফেলছে।

এ সময় একটি পাপেট শোতে মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনে পরিবেশগত সংকটের বার্তা দেওয়া হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া একজন বলেন, ‘অতীত সরকার যদি ভুল করেও থাকে, বর্তমান সরকার এখন পর্যন্ত কেন সেসব পরিকল্পনা পরিবর্তন করেনি? আমাদের বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন দ্রুত এ ধরনের প্রকল্পগুলো বন্ধের জন্য আইনগত ব্যবস্থা নেয়।’

দেশের জ্বালানি খাতে জাপানের বিনিয়োগ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। এই বিনিয়োগ মূলত মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনাল নির্মাণে। পরিবেশ গবেষকরা বলছেন, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা পরিবেশ, অর্থনীতি ও স্বাস্থ্য নিরাপত্তায় ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, ‘প্রায় ৪০টির মতো নতুন এলএনজি প্ল্যান্ট এবং টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আমাদের বাংলাদেশের জ্বালানি নীতিতে সন্নিবেশ করেছে জাপান। এই এলএনজি টার্মিনাল নির্মাণ ও এলএনজি বিস্তারের পরিকল্পনা বাংলাদেশের প্রাণ প্রকৃতি নষ্ট করে, আমরা করতে দিতে পারি না।’
 
ক্যাপসের সভাপতি ড. কামরুজ্জামান মজুমদার বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ইনভেস্টমেন্ট বাংলাদেশে হচ্ছে এটি না আমাদের অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে, না জ্বালানি নিরাপত্তা দিচ্ছে, না স্বাস্থ্য নিরাপত্তা দিচ্ছে। চিকিৎসার পেছনে খরচ করতে হচ্ছে কোটি কোটি টাকা। যে ইনভেস্টের নাম দিয়ে তারা (জাপান) বন্ধু হয়ে আমাদের দেশে আসছে, আমাদের স্বাস্থ্য খাতে আরও বেশি খরচ করতে হচ্ছে।’

জ্বালানি খাতে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব জ্বালানি নীতি গঠনের দাবি জানায় পরিবেশ কর্মীরা।

দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে...
তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
তীব্র গরম ও বিদ্যুৎ ঘাটতির কারণে বরিশাল ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিং চলছে। এতে জনজীবন, ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সাশ্রয়ে মার্কেট-অফিস আদালত সীমিত করাসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। অথচ দিনের বেলাতেও ঢাকা দক্ষিণে জ্বলছে সড়কবাতি। এতে একদিকে বাড়ছে বিদ্যুতের অপচয়, অন্যদিকে নাগরিকদের মধ্যেও তৈরি হচ্ছে ক্ষোভ।...
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
দুই দিনের টানা বর্ষণে বান্দরবানে প্রায় ৩০ হাজার মানুষ পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে উজানের পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ–ভোটের পক্ষে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই...
ব্যক্তিজীবন ঘিরে মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনায় উঠে আসেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এখন পর্যন্ত বেশ ক’বার তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সবশেষ অবকাশযাপনের একটি ভিডিওকে কেন্দ্র করে শোরগোল উঠে যে,...
লোডিং...

এলাকার খবর