বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

তীব্র গরম ও বিদ্যুৎ ঘাটতির কারণে বরিশাল ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিং চলছে। এতে জনজীবন, ব্যবসা ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:০১ পিএম

তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

গত এক সপ্তাহ ধরেই বরিশালে চলছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে তীব্র ভোগান্তি হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক থেকে শুরু করে সব স্তরের সাধারণ মানুষের।

স্থানীয়দের আভিযোগ. অসহ্য গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং-এ দুর্বিষহ হয়েছে জনজীবন। জেনারেটর দিয়েই চলছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায় লোকসানের আশঙ্কা তাদের।

বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি বেড়েছে। উৎপাদন বাড়লেই লোডশেডিং কমে আসবে।

বরিশাল ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জ্বালানি ঘাটতির কারণে কোনো কোনো পাওয়ার প্ল্যান্ট ফুল লোডে চলতে পারেনি। তবে ঘাটতি কমে গেলে লোডশেডিংও কমে যাবে।’ 

এদিকে বাগেরহাটেও গত কয়েক দিন ধরেই দীর্ঘ লোডশেডিং নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে স্থানীয়দের। ঘনঘন লোডশেডিং-এ বিশ্বকাপের খেলা ঠিকমত দেখতে না পারায় ক্ষুব্ধ খেলাপ্রেমীরা।

আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এভাবে লোডশেডিং চলতে থাকলে শিশুদের পড়াশোনায় এর প্রভাব পরবে বলে মনে করছেন সচেতন মহল।

তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
​বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে টেনে নিয়ে যায় কুমির। এ সময় সঙ্গে থাকা অন্য নারীরা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। 
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি তুলা উৎপাদনকারী কারখানায় অতিরিক্ত সময় (ওভারটাইম) কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনে পড়ে এক শ্রমিকের ডান হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার দিগরাজের কবিরাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দুর্ঘটনার পর ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব ১৭ হাজার কিলোমিটার, আর ব্রাজিলের প্রায় ১৬ হাজার। ভৌগোলিক কোনো মিল তো নেই-ই, নেই রক্তের কোনো সম্পর্ক। অথচ প্রতিবার বিশ্বকাপ এলেই এই পুরো দেশটা যেন দুই ভাগে ভাগ হয়ে...
ধরুন, আপনার হাতের স্মার্টফোন বা ঘরের কম্পিউটারটিতে এমন একটা ভাইরাস ঢুকে পড়ল—যা মানুষের মতোই নিজে নিজে ভাবতে পারে, নিজের মতো প্ল্যান করতে পারে; আবার আপনি যদি তাকে আটকে দেন, সে নিজেই বিকল্প খুঁজে...
বক্তারা বলেন, ক্ষমতাকে ভালোবাসলে দেশ কখনো এগিয়ে যাবে না। দল–মত নির্বিশেষ দেশকে ভালোবাসলে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিগত সময়ে ভারত সরকারের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন তারা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর