মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ অন্তত ১০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলের দিকে বেলুন উড়ানোর সময় সেটা থেকে বিস্ফোরণ হয়। পরে তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, 'আজ বিকেলের দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেলুন বিস্ফোরণের ঘটনা হয়। এ ঘটনায় মোট ১০ জন দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে এসেছে। তবে তাদের দগ্ধের পরিমাণ কম থাকায় আমরা তাদের সকলকেই জরুরি বিভাগের চিকিৎসা শেষে ছুটি দিয়েছি।'

এ ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছে- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ(২০) মো. মনসুর ইসলাম  (৩৮), মামা শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) এবং মিনহাজ(১৭)।

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে বাসের ধাক্কায় ফসিয়ার রহমান হাসান (৪২) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন...
নাটোরে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে রিপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
দুই একটি ককটেল ফাটিয়ে আর গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত...
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদের...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে...
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার রায় বৃহস্পতিবার। নেদারল্যান্ডসের দ্য হেগের আদালত রায় ঘোষণা করবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের মধ্য দিয়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হবে বলে আশা কৌসুলিদের। প্রায় ৭ বছর ধরে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর