পুলিশ ক্যাম্পে গুলির পর গজারিয়ায় ডাকাত আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

পুলিশ ক্যাম্পে গুলির পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দূর্গম চরাঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের ডাকাত ও জলদস্যুরদের আস্তানায় যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে যোগ দিয়েছেন র‍্যাব, পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। 

আজ মঙ্গলবার বিকেলে মেঘনা নদীর তীরবর্তী ওই দূর্গম চর এলাকায় অভিযান শুরু করেন তাঁরা। এখন পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। 

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে পাঁচ-ছয়টি দ্রুতগতির ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রের মহড়া শুরু করে ডাকাত দলের ৩০-৪০ জন সদস্য। এ সময় ক্যাম্পের পুলিশ সদস্যরা ডাকাত দলের উপস্থিতি বুঝতে পেরে নদীতে অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন। পুলিশের প্রস্তুতির বিষয়টি আন্দাজ করতে পেরে ডাকাত দলের সদস্যরা চাঁদপুরের বেলতলীর দিকে গিয়ে আড়াল হয়ে যায়।

অভিযানে যোগ দিয়েছেন র‍্যাব, পুলিশ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সোয়া ৫টার দিকে মাথায় হেলমেট পরে আগ্নেয়াস্ত্র, ছুরি, ককটেল নিয়ে ক্যাম্পের দিকে ছুটে আসে ডাকাতদল। ক্যাম্পে থাকা পুলিশকে লক্ষ্য করে ঘটায় ককটেল বিস্ফোরণ। এরপর গুলি ছুড়তে থাকে ডাকাত দলের সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টার সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। একপর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলার নিয়ে মতলবের দিকে চলে যায় হামলাকারীরা। ঘটনায় পুলিশ অন্তত ২৪ রাউন্ড গুলি চালানো হয়। ডাকাতদল করেছে শতাধিক। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, দীর্ঘ দিন ধরেই ওই এলাকাটিতে নৌডাকাত ও জলদস্যুরা বেপরোয়া। এ কারণে সম্প্রতি গুয়াগাছিয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে ক্ষিপ্ত হতে গতকাল পুলিশ ক্যাম্প টার্গেট করে গুলি চালায় ডাকাতদল। তাদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ অব্যাহত রেখেছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর