নরসিংদীতে ফের সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া এলোপাতারি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বীরগাঁও সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক অবস্থান গড়তে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার রেশ ধরেই শুক্রবার দুপুরেও এলোপাতারি গুলি ছোড়ে অবস্থান জানান দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌসী আক্তার। পরে এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সদর হাসপাতালে গেলে সন্ত্রাসীরা যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের উপরও হামলা চালানো হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি।

 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর