নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

নরসিংদী পৌর শহরের আরশীনগরে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটকের পর অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন। শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সকালে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর থানার পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০), শিবপুর থানার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার শামসুল হক খন্দকারের ছেলে শফিকুল ইসলাম সুমন (৪৪), সদর থানার হাজীপুর এলাকার বিরাজ খার ছেলে কুদরত হাসান রবিন (২৩), মো. রকিব খা (৩০), সদর থানার ব্রাহ্মন্দী মহল্লার মো. হুমায়ন কবিরের ছেলে মো. সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় মহল্লার মোঃ শওকত মিয়ার ছেলে মো. তানভীর মিয়া (২২) ও নরসিংদী সদর থানার ফুলপুর এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩)।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সকালে শহরের আরশীনগর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এ সময় তার ওপর হামলা করে আটক দুজনকে ছিনিয়ে নেয় চাঁদা আদায়কারীদের ৪০-৫০ জন সহযোগী।  

এ সময় তাদের হামলায় আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এর পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর