রাজধানীতে কলেজছাত্রকে কুপিয়ে আইফোন ও নগদ টাকা ছিনতাই

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবাবিল আদিত্য আল ইসলাম (২২) নামের এক কলেজশিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো, একটি স্যামসাং এস২০ আলট্রা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। 

আদিত্য কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামের বাসিন্দা এবং কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি প্রায় এক বছর ধরে শনির আখড়ায় অবস্থান করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইইএলটিএস কোর্স করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে শনিরআখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আদিত্য ছিনতাইকারীদের কবলে পড়েন।

আদিত্যকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, রাত আড়াইটার দিকে আদিত্য তাকে ফোন করে জানান যে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। পরে রোহান ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আদিত্যকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রাথমিকভাবে দুই কিশোর আদিত্যর পথরোধ করে টাকা ও মোবাইল দাবি করে। তিনি রাজি না হওয়ায় ধস্তাধস্তির একপর্যায়ে আরও তিনজন এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো, একটি স্যামসাং এস২০ আলট্রা এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় রাতেই ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর