রূপনগরে রাসায়নিকের গুদামে আগুন

এখনও নিখোঁজ ১৩, নিয়ন্ত্রিত আগুন ফের জ্বলতে পারে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক-কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে এলেও যেকোনো সময় ফের জ্বলে উঠতে পারে।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরে ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে। বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিপরীত পাশের পোশাক কারখানায়। 

উদ্ধারে এগিয়ে আসে পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা। আগুন লাগার ১৬ মিনিট পর ৫টি ইউনিট নিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর ১টা নাগাদ যোগ দেয় আরও ৪টি ইউনিট। ধাপে ধাপে যোগ দেয় ১২টি ইউনিট। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনসিসির সদস্যদের চেষ্টায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে পোশাক কারখানার আগুন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে আগুনের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মালিক।

যা বললেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক
মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ছবি: ভিডিও থেকে নেওয়াফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও, যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে। এটি পুরোপুরি নিভেছে—এমনটা বলা যাবে না। বুধবার সকালে রাসায়নিক পরীক্ষার জন্য বুয়েটের একটি দল ঘটনাস্থলে যাবে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। 

প্রধান উপদেষ্টার শোক 
মিরপুরের এই আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আগুন পুরোপুরি নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়ামঙ্গলবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।’

ড. ইউনূস অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন।

ডিএনএ পরীক্ষার জন্য ঢামেকে ১৬ মরদেহ
মঙ্গলবার রাতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ঘটনাস্থল থেকে। ছবি: ভিডিও থেকে নেওয়াআগুনে নিহত ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন নারী।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর