শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি এমপিওভুক্ত শিক্ষকদের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন তো মানছেনই না, উল্টো শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এমপিও শিক্ষকরা। তারা বলছেন, ৩ দফা আদায় না হলে আন্দোলন আরও বেগবান হবে। রোববার শহীদ মিনার থেকে ভুখা মিছিলও বের করেন শিক্ষকরা। পরে অনশনের বদলে সোমবার শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আট দিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তারা।

৫ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর প্রজ্ঞাপনও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী একজন শিক্ষক বলেন, ‘যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে, এই যে স্কুলে তালা লেগেছে তা চলবেই। ১ হাজার টাকায় একটা কুঁড়েঘরও ভাড়া পাওয়া যায় না। এ কারণে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া কার্যকর করতে হবে। আমাদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক।’

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ারি দেন, শিক্ষকদের দাবি মেনে না নিলে ফ্যাসিস্টের মতো পরিণতি হবে অন্তর্বর্তী সরকারের।

সাদিক কায়েম বলেন, ‘অন্তর্বর্তী সরকারে আমরা যাদের দেখি, তাদের সবাই শিক্ষক। শিক্ষক হয়েও আপনারা আমাদের এই শিক্ষকদের বঞ্চনা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি যদি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছে তার চেয়েও খারাপ পরিণতি আপনাদের হবে।’

পরে সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার অনশনের পরিবর্তে শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য। প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে। আগামীকাল জাতীয় শহীদ মিনারে লাখ লাখ শিক্ষককে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।’

শিক্ষকরা বলছেন, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা। চালিয়ে যাবেন শান্তিপূর্ণ আন্দোলন।

মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশে পুলিশ বাধা দেওয়ার পর তারা শাহবাগে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকাতেও...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর