স্ত্রী-সন্তানসহ ৬ জনকে পুড়িয়ে মারার চেষ্টা মাদকাসক্তের! 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর সংসারে অনিহা প্রকাশ করায় স্ত্রী-শিশু সন্তান ও শ্যালিকাসহ ৬ জনকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা হয়।

অগ্নিদগ্ধরা হলো– রিনা বেগম (৩৮), তার তিন ছেলে জিহাদ (২২) ফরহাদ (১৪) তাওহিদ (৬) এবং রিনার ছোট বোন সালাম বেগম (৩৫) ও তার ছেলে আরফাত (১৪)। ঘটনার পর অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে তিনজকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সর্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ফরিদ মিয়া পলাতক রয়েছে।

অগ্নিদগ্ধ আহত ও তাদের স্বজনরা জানায়, নারায়ণগঞ্জের বাসিন্দা ও শিবপুর উপজেলার ইটাখোলায় বসবাসকারী ফরিদ মিয়া একজন মাদকাসক্ত ও চিহ্নিত অপরাধী। দীর্ঘদিনের সংসার জীবনে ভরণ-পোষণসহ দায়িত্ব পালন না করায় স্বামী সংসার ছেড়ে সদর উপজেলার ঘোড়াদিয়ায় বাবার বাড়িতে সন্তানসহ আশ্রয় নেন রিনা বেগম। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহযোগি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সম্প্রতি রিনা বেগমকে নিজের সংসারে ফিরে যেতে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন ফরিদ মিয়া। গতকাল রাতে ঘুমিয়ে থাকাবস্থায় রিনার বসত ঘরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা চালান তিনি। এসময় তাদের আর্ত চিৎকারের ফলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান ফরিদ মিয়া।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে রাজধানীর বার্ন ও প্লাস্টিক ইউনিটে পাঠায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘আজ ভোর রাতের দিকে নরসিংদী এলাকা থেকে এক নারী ও তার দুই সন্তানকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তৌহিদের শরীরের ১৬ শতাংশ এবং ফরহাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকেই এইচডিইতে শিফট করা হয়েছে।’

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার উপ–পরিদর্শক অনিক কুমার গুহ বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কীভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা আমরা এখনো বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

এদিকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ না পেলেও কেন এই ঘটনা ঘটেছে– তা জানতে তদন্ত করছে পুলিশ। সেইসাথে আসামিদের ধরতে পুলিশী অভিযান চলছে।’

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর