ইবতেদায়ি শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলেছুর রহমান।

কাজী মখলেছুর রহমান বলেন, ‘আগামীকাল সকালের মধ্যে এমপিও-সংক্রান্ত ফাইলে স্বাক্ষরের আশ্বাস দিয়েছেন টিএমইডি’র সচিব। আগামী ৭ নভেম্বর শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে বাকি বিষয়ে আলোচনা হবে। “লং মার্চ টু যমুনা” কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল দুপুর ১২টায় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।’

এর আগে সকালে জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে লং মার্চের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পর্যায়ক্রমে জাতীয়করণের সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান শেষে সায়েন্সল্যাবের দিকে ফিরে গেছে। পুলিশ সচিবালয়ে প্রবেশে বাধা দেয়। একই দাবিতে উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা প্রায় ৩টার দিকে সায়েন্সল্যাব মোড়ের সড়ক ছেড়ে দেন তারা।
উত্তরার সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। আজ বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর