মনোনয়ন দ্বন্দ্বে মেহেরপুরে বিএনপির সংঘর্ষ, আহত ১০

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুজনের কার্যালয়ে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ নেতা-কর্মী আহত হন। 

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, এসময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এর পরে আমজাদ হোসেনে তার কার্যালয়ে অবস্থান নিলে জাভেদ মাসুদ মিল্টনের নেতা-কর্মীরা অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েকজন নেতাকর্মী আহত হন। নেতা-কর্মীরা আমজাদ হোসেনর অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করে। 

এদিকে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেন পক্ষের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে বাস স্ট্যান্ডে আসেন। এসময় আমজাদ হোসেন পক্ষের উত্তেজিত নেতা-কর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসের হামলা চালায়। অফিসের ভেতরে থাকা আসবাবপত্র এবং চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আমজাদ হোসনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।...
৭০ বছরের দাম্পত্য জীবনের শেষপ্রান্তে এসে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের বৃদ্ধ সাজু শেখ ও নূরজাহান দম্পতি। প্রায় ৮৫ বছর বয়সী সাজু শেখ নিজে বার্ধক্যে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে...
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সমন্বিত এই ডিজিটাল ক্যাম্পাস...
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর