রাজধানীতে সাংবাদিকতার ওপর আইজিসিএফের প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও অ্যাক্টিভিজম সম্পূর্ণ আলাদা। সাংবাদিকতা হলো সম্পাদিত তথ্যের নির্মোহ প্রকাশ। আর অ্যাক্টিভিজম হলো নিজের মতাদর্শ দিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করা। 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম

গণমাধ্যম কর্মীদের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। সম্প্রতি ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন -আইজিসিএফ আয়োজিত সাংবাদিকতার ওপর দুদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় আলোচকেরা এ কথা বলেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা ও অ্যাক্টিভিজম সম্পূর্ণ আলাদা। সাংবাদিকতা হলো সম্পাদিত তথ্যের নির্মোহ প্রকাশ। আর অ্যাক্টিভিজম হলো নিজের মতাদর্শ দিয়ে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করা। 

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইজিসিএফ তার ইয়্যুথ স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করে। উদ্ভাবনী ও গবেষনাধর্মী কাজের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে চলতি বছর আইজিসিএফ যাত্রা শুরু করে।

আইজিসিএফ এর নির্বাহী পরিচালক শামা ওবায়েদের স্বাগত বক্তব্যের পর কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশের চীফ অব কমিউনিকেশনস মিগুয়েল ম্যাথুয়েস মুনুজ, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব নুরুল করিম ভুঁইয়া ও সাংবাদিক শাহেদ আলম।

দুইদিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঢাকায় নিযুক্ত নরওয়ের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ানে রাবে নাবেলশ্রুড।আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমানের সভাপতিত্বে সনদপ্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা আনিস মাহফুদ ও আইজিসিএফ সদস্য  ইমামুল হক শামীম। এসময় আইজিসিএফ সদস্য ইব্রাহিম সুফি, মুশফিক হাসান মুনিম ও জাওয়াদ আনোয়ার উপস্থিত ছিলেন। 

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করে দেওয়া পরীক্ষার ভিডিও চিত্র ধারণ করায় শিক্ষার্থীদের হাতে দুই সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য...
রাঙামাটির জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি'র জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী ও সাবেক এক ছাত্রদল নেতাকে আটক করে নিয়ে গেছে সাদা পোশাকধারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক...
এবারের মাধ্যমিক পরীক্ষায় অদম্য মেধাবী অরিত্র সরকার জিপিএ-৫ পেয়েছে। বাবা-মা হারানো অরিত্রর প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সবাই। দরিদ্রতাকে হার মানিয়ে সফলতা এনে দিয়েছে অরিত্রকে। তাই পৃথিবী ছেড়ে...
নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নারায়ণগঞ্জের বন্দরের বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর