নরসিংদীতে আগুনে পুড়ল স্পিনিং মিল

নরসিংদীর শীলমান্দিতে এন আর এন নামের একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আজ রোববার ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

নরসিংদীর শীলমান্দিতে এন আর এন নামের একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আজ রোববার ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। আজ ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

কীভাবে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে মিলটির তুলা ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর