গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাজির কাজীর মোড় এলাকায় ৪/৫ দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।

 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল এলাকায় এ ঘটনা হয়।

নিহত মোখলেস মোল্লা ওই উপজেলার তারাইল পূর্বপাড়া গ্রামের কালা মিয়া মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোখলেস মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪/৫ দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা মোটরসাইকেলের চালক সাকিব ও আরোহী মোখলেস মোল্লাকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোখলেসকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে পরিবার লোকজন ও স্থানীয়রা মোখলেসকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেজভাই কেরামত আলী মোল্লা বলেন, ‘সাগর কাজী,মেজবাহ, বিনাদোষে মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। আমার ভাই গরীব মানুষের পক্ষে কথা বলে বিধায় এভাবে কুপিয়ে হত্যা করে। আমার ভাইকে যারা কুপিয়ে মেরেছে তাদের গ্রেপ্তার ও ফাঁসি চাই।’

এদিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার।’

এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর