রাতে চুলা নিভু নিভু, দিনে জ্বলেই না

শীত বাড়তেই রাজধানীর বাসাবাড়িতে বেড়েছে গ্যাসের সংকট। কোনো কোনো এলাকায় জ্বলছে না চুলা। কোথাও আবার দিনের বেশিরভাগ সময় মেলে না গ্যাস। অনেকেই বিকল্প জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন। 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

শীত বাড়তেই রাজধানীর বাসাবাড়িতে বেড়েছে গ্যাসের সংকট। কোনো কোনো এলাকায় জ্বলছে না চুলা। কোথাও আবার দিনের বেশিরভাগ সময় মেলে না গ্যাস। অনেকেই বিকল্প জ্বালানিতে রান্না করতে বাধ্য হচ্ছেন।

গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে, ঢাকা মহানগরে বৈধ চাহিদা অনুযায়ী সরবরাহ এখনো ঠিক আছে। তাদের দাবি, অবৈধ সংযোগের গ্যাস চুরি, পুরোনো লাইনের সক্ষমতার অভাব ভোগান্তির মূল কারণ।

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসায় দেখা যায়, সারাদিন পর সন্ধ্যায় চুলা জ্বলেছে। তারপরও গ্যাসের চাপ না থাকায় রান্নায় লাগছে দীর্ঘ সময়। ভোক্তাদের অভিযোগ, রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত গ্যাস মোটামুটি থাকলেও দিনের বেলা চুলা জ্বলেই না। 

মধুবাগ, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডাসহ কয়েকটি এলাকার চিত্রও একই। কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় গ্যাস মিলছে না। কোথাও আবার একেবারেই সরবরাহ নেই। রান্নায় এলপিজি সিলিন্ডার, বিকল্প চুলা ব্যবহারই তাদের ভরসা। 

রাজধানীর মিরপুরের একাংশ, যাত্রাবাড়ী, শ্যামলী, কল্যাণপুর, শ্যামপুর, খিলগা্ঁও পুরান ঢাকার অনেক এলাকায় বাসা-বাড়িতেও গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করছে তিতাস।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, এলএনজি আমদানি, দেশীয় গ্যাসের জোগান কমেছে। তাই গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাচ্ছে তিতাস। তবে, বড় অংকের গ্যাসচুরিই বৈধ গ্রাহকদের ভোগান্তি বাড়িয়েছে।

তিতাস গ্যাস লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিচালন) কাজী সাইদুল হাসান, ঢাকায় এই মুহূর্তে ১৬৫ মিলিয়ন গ্যাস দিচ্ছি। ঢাকায় প্রচুর অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকের বঞ্চিত হচ্ছেন। 

রাজধানীতে অনেক এলাকায় গ্যাস সরবরাহ লাইন বেশ পুরোনো এবং সরু । দীর্ঘ সময়ে আবাসিকের গ্রাহকসংখ্যা কয়েকগুণ বৃদ্ধির পরও লাইন সংস্কার হয়নি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পথে সেটাও বড় অন্তরায় বলে মত তিতাসের কর্মকর্তাদের। 

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনে...
৫ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাসের নতুন কূপটি খননে সময় লাগবে প্রায় ৭ মাস। খনন কাজ করছে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিডিসি। খনন শেষে কূপটি থেকে প্রতিদিন উত্তোলন করা হবে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সাভারে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য তিতাস গ্যাস লাইনের পাইপ স্থানান্তরের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে কাছের জন্য সাভারসহ বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর