শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

শরীয়তপুরে একটি রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে দুই স্থানে দেড় ঘণ্টা আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে জমশেদ আলী ঢালী নামের এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম

শরীয়তপুরে একটি রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে দুই স্থানে দেড় ঘণ্টা আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে জমশেদ আলী ঢালী নামের এক বৃদ্ধ মারা যান। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদরের পালং মডেল থানায় মামলাটি করেন মৃত জমশেদের নাতি জুবায়ের হোসেন রুমান ঢালী। এ ঘটনায় মামলার আসামি সুমন খানকে শরীয়তপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার আসামিরা হলেন– স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সুমন খান (৩৮), চালক সজিব (২৮), পারভেজ (২৬) ও হান্নান (২৫)।

এর আগে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। রোগীর অ্যাম্বুলেন্স আটক, বাড়তি ভাড়াসহ অন্যায় কাজ আর করবে না বলে মুচলেকা দিয়ে যায় অ্যাম্বুলেন্স মালিক পক্ষ।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘অ্যাম্বুলেন্স মালিক পক্ষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা লিখিত মুচলেকা দিয়েছেন তারা ও তাদের চালকেরা আর অন্যায় কাজ করবে না। এছাড়া অ্যাম্বুলেন্সের কাগজপত্র আছে কিনা তা যাচাই করতে বিআরটিএ এর ইন্সপেক্টরকে বলেছি। প্রতিদিন কতটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাতায়াত করছে তাঁর হিসেব সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে দেবেন। তাছাড়া আমরা মনিটরিং করবো তারা কোনো ধরনের কাজগুলো করছে।’

রোগীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার অসুস্থ জমশেদ আলীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে দুপুরে ঢাকা যাওয়ার জন্য সাড়ে ৬ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে স্বজনেরা। তবে রোগী নিয়ে আসার পর ৮ হাজার টাকা দাবি করেন চালক ও তাঁর সহযোগীরা। রাজি না হয়ে তারা অন্য অ্যাম্বুলেন্সে যেতে চাইলে তাদের যেতে না দেওয়ায় অটোরিকশায় রোগী নিয়ে শহরের চৌরঙ্গী মোড় থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হন। কিন্তু কিছু দুর যাওয়ার পরে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক সুমন খান, সজিব খান, পারভেজ ও হান্নানসহ ৮/১০ জন ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি আটকে চালককে মারধর করেন ও চাবি নিয়ে নেন। দেড় ঘণ্টা আটকে রাখার পর ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পৌঁছলে চিকিৎসক জমশেদকে মৃত ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসা না পেয়ে জমশেদ মারা যান বলে অভিযোগ পরিবারের। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে আটকে রাখার কারণে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যুর ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে এবং ৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য আসমিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর