উত্তরায় নিরাপত্তারক্ষীর শটগান ছিনতাই, একজনকে অপহরণের অভিযোগ

রাজধানীর উত্তরায় দায়িত্বরত এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তাঁর লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে অপহরণ করা হয়েছে বলেও দাবি করা হলেও বিষয়টি যাচাই করছে পুলিশ।

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম

রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে সঙ্গে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা একজনকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শটগান ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই কামরুল ইসলাম। তিনি খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলে যান। এসআই জানান, রাতে ৫-৭ জন এসে দায়িত্বরত এলিট ফোর্সের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে তার কাছে থাকা শটগানটি নিয়ে যায়। তবে অপহরণের কথা নিশ্চিত করেননি তিনি।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

 

 

 

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু...
রাজধানীর হাজারীবাগের কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর