নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে গভীর রাতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামের গাড়ির মিস্ত্রিকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ লাইন এলাকার খানা বাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

নরসিংদীতে গভীর রাতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামের গাড়ির মিস্ত্রিকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ লাইন এলাকার খানা বাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে আগুন দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদীর সাহেপ্রতাব এলাকার একটি দোকানে গাড়ির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর সাহেপ্রতাবে পুলিশ লাইন্স এলাকার খানা বাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করতেন চঞ্চল ভৌমিক। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে ক্লান্ত শরীরে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি।  গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারে নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল-মবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের ভেতরে। এ সময় আটকা পড়া চঞ্চল বাঁচার আকুতি জানালেও শাটার তালাবদ্ধ থাকায় সেখান থেকে বের হতে পারেননি। কয়েক ঘণ্টার আগুনে পুড়ে কয়লা হয়ে যান তিনি।

স্থানীয়দের  অভিযোগ, এটা কোনো সাধারণ অগ্নি দুর্ঘটনা নয়, চঞ্চলকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। তারা সিসিটিভি ফুটেজে দেখেছেন, সেখানে কয়েকজনকে দোকানের শাটারে আগুন দিতে দেখা গেছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি এবং মরদেহ উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর