অতীতের সব মাফ করে দিয়েছি, গোপালগঞ্জে বললেন জামায়াত আমির 

অতীতে তাদের সঙ্গে যা যা হয়েছে, সব মাফ করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান। 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

অতীতে তাদের সঙ্গে যা যা হয়েছে, সব মাফ করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে দক্ষিণ–পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাস স্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি ।

এর আগে সন্ধ্যা থেকেই  মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ পথসভাকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এপিবিএন সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়। 

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর