প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের ১ ঘন্টার মধ্যে উদ্ধার শিক্ষার্থী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ ওই ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। 

অপহৃত ছাত্রটি রাজধানীর খিলগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। প্রধানমন্ত্রীর মিডিয়া সেল ও পুলিশ সূত্রে এই ঘটনার বিস্তারিত তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার দুপুরে ছেলে অপহরণের খবর শুনে দিশেহারা বাবা খন্দকার শামীম কাঁদতে কাঁদতে ঢুকে পড়েছিলেন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে। আকস্মিকভাবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনে পেয়ে যান এবং তার সন্তানের বিপদের কথা জানান। ঘটনা শুনে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে ফোনে সরাসরি নির্দেশ দেন। 

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন ব্যক্তি ছেলেটিকে আটকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে শুরু করে। পুলিশ সদস্যরা অপহরণকারীদের দেওয়া নম্বরে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে কৌশলে যোগাযোগ বজায় রাখেন। একপর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ওই ভবনে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর