কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিল অপর কাভার্ড ভ্যান, চালক আহত

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা হয়। আহত চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে অপর কাভার্ডভ্যা ধাক্কা দেওয়ার ঘটনায় এক চালক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা হয়। আহত চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, ‘আজ সকালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের একটি অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে চালক আটকা পড়েন।’

রাজিব হোসেন আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকের সামনের অংশ কেটে আহতাবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজিব জানান, দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
চালু হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর ও আশুলিয়া প্রান্তের সার্ভিস লেন। কোনো টোল ছাড়াই চলবে যানবাহন। বুধবার লেন দুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পুরো প্রকল্পের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর