ফরিদপুরে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সির সঙ্গে চুন্নুমিয়া বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়া নিয়ে ঝগড়া হয়।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষ হয়। 

গ্রামবাসী সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সির সঙ্গে চুন্নুমিয়া বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের চা খাওয়া নিয়ে ঝগড়া হয়।

এ ঘটনার সুত্র ধরে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে ২ পক্ষের ১০ জন লোক আহত হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে ছোট হামেরদী ও গোপনাথপুর গ্রামের মাতুব্বরদের সহায়তায় সংঘর্ষ বন্ধ হয়। তবে গ্রামবাসী পুলিশকে ফোন দিলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর আমার জানা নেই বা কেউ আমাদেরকে জানাই নাই। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর