ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ঈদের দিনে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে পশু-পাখি দেখে আনন্দে মেতেছে শিশু-কিশোররা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

ঈদের দিন চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র চিড়িয়াখানায় বেড়াতে আসেন ঢাকা ও আশপাশের মানুষেরা। পশু-পাখি দেখে আনন্দে আত্মহারা শিশু-কিশোররা।  
 
রাজধানীর মিরপুরে চিড়িয়াখানায় আজ ঈদের ছুটিতে কেউ আসেন সন্তানকে নিয়ে, কেউ আসেন পরিবারের সাথে। একদিকে ঘুরে বেড়ানোর আনন্দ। অন্যদিকে বাঘ, সিংহ, বানর, হাতি, হরিণ দেখার খুশি। 
 
যে শিশুরা এত দিন প্রাণিকে দেখেছে-চিনেছে কেবল বইয়ের পাতায় আর ইউটিউবে। চিড়িয়াখানায় এসে বাস্তবের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। 
 
চিড়িয়াখানার খোলা পরিবেশে অভিভাবকরাও যেন একটু স্বস্তি পেয়েছে। প্রাণি আর প্রকৃতির সৌন্দর্য্য আনন্দ দিয়েছে তাদেরও।  
 
ঈদের তিনদিনই ব্যাপক ভিড় হবে বলে ধারণা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ঈদকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কীভাবে সে ছাদ থেকে নিচে পড়ে গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
রাজধানীর শ্যামপুরের ঢাকা হাইওয়ে মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বিনা বেগম (৩৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায়...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর