গ্যারেজ মালিকের বাবা–ভাইকে কুপিয়ে ইজিবাইকের ৬০ ব্যাটারি ডাকাতি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে ডাকাতি হয়েছে। ডাকাতিতে বাঁধা দিতে গেলে ডাকাতরা গ্যারেজ মালিকের বাবা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও ভাই আসিফ ভুইয়াকে (২২) ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে।

বৃহস্পতিবার দিনগত রাতে সদর উপজেলার চিনিশপুর গ্রামে এ ডাকাতি হয়। এসময় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটারি লুট করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতদল।

গ্যারেজ মালিক এনামুল হক আকাশ বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল বেজে উঠলে সন্দেহ হয়। পরে আমার বাবা মো. কফিলউদ্দিন ও ভাই আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পান গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু (২১) ও ইজিবাইক চালক জুয়েলকে (৩২) বেঁধে রেখে ব্যাটারি লুট করে পিক-আপ ভ্যানে তুলছে ডাকাতদল।’

আকাশ আরও বলেন, ‘বাধা দিতে গেলে ডাকাতরা বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে ব্যাটারি ভর্তি করা গাড়িসহ পালিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।’

গ্যারেজ মালিক জানান, সশস্ত্র ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ আলামত ফেলে গেছে।

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

 

সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর