রাজধানীতে সড়কের ওপর পশুর হাট, ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ২৭ মে ২০২৬, ১২:৩৬ এএম

রাজধানীতে ২৩টি হাটের ইজারা দেওয়া হয়েছে। অথচ মোড়ে মোড়ে স্থানীয় প্রভাবশালীদের মদদে বসেছে অসংখ্য অবৈধ হাট। নিয়মের তোয়াক্কা না করে সড়কে, খালি মাঠে ও আবাসিক এলাকায় চলছে পশু বেচাকেনা। আর এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। পুলিশ বলছে, সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর তেজগাঁওয়ে নাক-কান-গলা ইনস্টিটিউটের সামনের রাস্তাটি দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি কোরবানির হাট। বলার অপেক্ষা রাখে না, এতে কতটা ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। 

ভুক্তভোগী এক রোগীর আত্মীয় জানালেন, এখানে (অ্যাম্বুলেন্সের) সাইরেন বাজিয়ে ঢুকতেছি, ওরা বলতেছে সাইরেন বাজাবেন না, এখানে গরু আছে। পুরো রাস্তাটাই এখানেই জ্যাম। কয়েকটা গলি ঘুরে ঘুরে এখানে আসছি।

আরেকজন জানালেন, আমি বলেছি আমার জরুরি রোগী, আমার দ্রুত যেতে হবে, একটু জায়গা করে দেন। তাও তারা দিচ্ছে না। এটা বললে তারা সরে যাচ্ছে। আমার এখানে আসতে দেড় ঘন্টার মতো লেগে গেছে। 

কেবল তেজগাঁও নয়, রাজধানীর বেশিরভাগ হাট এভাবেই মাঠ ছাপিয়ে দখল করেছে সড়ক। ফলে বেড়েছে যাত্রী দুর্ভোগ। এদিকে, উচ্ছেদের একদিন পর আবারও বসেছে আগারগাঁওয়ের অবৈধ হাট। 

স্থানীয় এক বাসিন্দা জানালেন, রাস্তার ভেতর তো হাট বসতে পারে না, ইজারা নিতে পারে না। তাই না?  গাবতলীসহ বিভিন্ন জায়গায় সরকার হাটের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে। তাই না? 

এমনই অবৈধ হাট বসেছে লালবাগের শহীদনগর, চন্দ্রিমা মডেল টাউন, নবোদয় ও মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, মিরপুর ৬০ ফিটসহ রাজধানীর নানা জায়গায়। নামে-বেনামে বসানো হয়েছে এসব অবৈধ হাট। 

তবে হাট কর্তৃপক্ষ বলছে, হাটের কারণে কারো কোনো অসুবিধা হচ্ছে না। তাদের ভলান্টিয়াররা যথাযথ নিয়ম মেনে শৃঙ্খলা বজায় রাখছেন। 

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, ইজারা ছাড়া ও নির্দিষ্ট জায়গার বাইরে হাট বসানোর সুযোগ নেই। কিন্তু কারো কোনো তদারকি চোখে পড়েনি। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেঁজগাও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানান, তাদের কাছে নির্দিষ্ট কোনো হাটের বিষয়ে কোনো নির্দেশনা থাকলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। 

উল্লেখ্য, এবার ঢাকা উত্তরে ১২টি ও দক্ষিণে ১১টি হাট বসেছে। বেচাকেনা চলবে ঈদের দিনসহ ৫ দিন। 

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর