ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটিযুক্ত একটি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:২৯ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটিযুক্ত একটি বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. দুলাল (২৫)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ‘আহসান পরিবহন’ নামের একটি বাস মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টা ৩২ মিনিটের দিকে বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে না পারায় হেলপার দুলাল দ্রুত গাড়ির চাকার নিচে ‘যোগান’ (কাঠ বা ইটের টুকরা) দেওয়ার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণহীন বাসটি থামতে না পেরে দুলালের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নিরাপদে নেমে যান।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চালক বাসটি থামাতে পারছিলেন না। গতি রোধের চেষ্টা করতে গিয়ে হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ বলেন, দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর