ঢাকায় এলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে গত এপ্রিলের শে‌ষ দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

আপডেট : ১২ জুন ২০২৬, ০২:০২ পিএম

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় পৌঁছেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে গত এপ্রিলের শে‌ষ দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসেন। দেশে আসার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে।

ঢাকায় ভারতের সা‌বেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলা‌ভি‌ষিক্ত হ‌চ্ছেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক যাত্রার শুরু অবশ্য আশির দশকে। সে সময় তিনি কংগ্রেসে ছিলেন। পরে যোগ দেন জনতা দলে। ১৯৯০ সালে রাজ্যসভার সংসদ সদস্য হন প্রথমবার। এরপর তিনি যোগ দেন তৃণমূলে। আবারও রাজ্যসভার সংসদ সদস্য পদ পান তিনি। প্রথমবার ভোটে লড়েন ২০০৯ সালে।

দ্বিতীয় দফায় ইউপিএ সরকারের সময় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলান। ২০১৯ সালে বারাকপুরে তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির অর্জুন সিংয়ের কাছে হেরে যান তিনি। এরপর তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন দীনেশ ত্রিবেদী। ওই বছরের ৬ মার্চ যোগ দেন বিজেপিতে।

ভারতের মণিপুরে নাগা ও কুকি সম্প্রদায়ের সংঘাতে কামজং জেলায় সশস্ত্র হামলায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। দীর্ঘদিনের জাতিগত বিরোধ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ভারত-আমেরিকা সম্পর্কে কি বড় ফাটল ধরতে চলেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী জাহাজ। ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। ২১ জন উদ্ধার হলেও নিখোঁজ তিনজন। আর এই ঘটনার পরই শুরু...
ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন বলেও মনে করেন তিনি।...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জ ও তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে আলোচনা চলার মধ্যেই দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের দাবি,...
খুলনায় ছেলের সামনে বিএনপি নেতা রফিক গাজীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর দক্ষিণ লবণচরা এলাকার মাথাভাঙ্গা কাজীর গলিতে এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী বটিয়াঘাটা...
রাজধানীর রামপুরা এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে রামপুরা টিভি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে এক মোটরসাইকেল চালকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর আহত করার পর তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজন চলাকালে প্রযুক্তিগত সমস্যার কারণে লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি। বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে...
লোডিং...

এলাকার খবর