চেম্বার আদালতে ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক তাঁর জামিন স্থগিতের এ আদেশ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় আদাবর ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। 

তবে এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। পরে আপিল বিভাগ সেই মামলায় তার জামিন বহাল রাখে। এরপর হাইকোর্ট বিভাগে আরও দুই মামলায় জামিন পান সৈয়দ সায়েদুল হক সুমন।  

অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আত্মসমর্পণের পর বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।
চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
জাল ভিসা ও পাসপোর্ট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার...
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।...
বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন থেকে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের...
জাতীয় সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া...
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নারীর জলবায়ু-সহনশীল উদ্যোক্তা উন্নয়নবিষয়ক কর্মশালা ‘অ্যাডভান্সিং উইমেনস ক্লাইমেট রেসিলেন্ট এন্টারপ্রেনারশিপ : এভিডেন্স, ইনক্লুসিভ ফ্যাইন্যান্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ফর...
লোডিং...

এলাকার খবর