নিজ নিজ ধর্ম অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান

জাতীয় সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের চেয়ারকে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চলতে বলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানান স্পিকার। স্পিকার জানান,  সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগ করার সময় এবং আসনে বসা বা ছাড়ার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন– বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর কথা বলেন তিনি। 

এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে আপত্তি তুলে বলেন, ‘এটি আগে কার্যপ্রণালি বিধিতে থাকলেও সংশোধনী এনে তা বাদ দেওয়া হয়।’

এর প্রেক্ষিতে আজ বাজেটের ওপর আলোচনার প্রাক্কালে স্পিকার বলেন, ‘রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এবং গত ১৭ জুন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক সংসদের সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানাবার বিষয়টি বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। বিষয়টি পরীক্ষা–নিরীক্ষা করে জানানো হবে মর্মে আমি জানিয়েছিলাম। সে প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানাচ্ছি। কার্যপ্রণালি বিধিতে এই সংক্রান্ত বিধি ২০৬৭ (১)। সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য (বিধি-১) সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। ওই বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে।’ 

স্পিকার আরও বলেন, ‘আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যার মধ্যে ২৬৭ (১) বিধির ওই সংশোধনীতি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) বিধি হতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু মাননীয় সদস্যরা আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

 

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে। এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় যাবে মোট ৮৯ হাজার ৩৮০...
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল...
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে...
ব্যবসা-বান্ধব পরিবেশ ও বিনিয়োগ বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদি কর কাঠামো তৈরি করেছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে...
এবারের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রণোদনা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। এমন উদ্যোগ বাংলাদেশকে নিম্ন-কার্বন জ্বালানির দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে...
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর