হামে মৃত্যু কমলেও আক্রান্তের হার কমছে না

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা। শিশুদের এন্টিবডি পরীক্ষার পরামর্শ দিয়ে তারা বলছেন, অপুষ্টি রোধ করা না গেলে হার্ড ইমিউনিটি গড়ে তোলা কঠিন।

১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬০০ বেশি রোগী। উপসর্গ পাওয়া গেছে প্রায় ৮৯ হাজার। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১০ মে হাম ও উপসর্গ পাওয়া যায় ১ হাজার ৭০৮ জনের শরীরে। ১০ জুন সে সংখ্যা কমে হয় ১ হাজার ৩৯ জন।

৩ মে থেকে ১৭ মে পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ পাওয়া যায় ২০ হাজার ২৬৩ জনের শরীরে। এ কদিনে মৃত্যু হয় ১১৯ জনের। জুনের একই তারিখের ১৫ দিনে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয় ১৭ হাজার ৩১ জন, মৃত্যু হয় ৬৭ জনের।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম বলেন, ‘দেশব্যাপী টিকা দেওয়ার প্রায় ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও কমছে না হামের সংক্রমণ। সুনির্দিষ্ট কারণ না বলা গেলেও শিশুদের অপুষ্টি অন্যতম কারণ।’

ভাইরোলজিস্ট ডা.খন্দকার মাহবুবা জামিল বলেন, ‘মৃত্যু কিছুটা কমলেও সংক্রমণ কেন কমছে না, তা চিন্তার বিষয়। টিকা দেওয়ার পরও কেন শিশুদের শরীরে এন্টিবডি তৈরি হচ্ছে না এ জন্য গবেষণার দরকার।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৭ জুন পর্যন্ত প্রতিদিন হাম ও উপসর্গ নিয়ে আক্রান্তের হার ১ হাজার ১৩৫ জন। মে মাসে এ সংখ্যা ছিল ১ হাজার ৩৫০ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৩ বলে জানিয়েছে স্বাস্থ্য...
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট শিশুর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৫৭ জনে।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি...
আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন নবজাতক মৃত্যুর ঘটনা কার্বন ডাই অক্সাইডের কারণে হয়নি। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল...
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে...
ব্যবসা-বান্ধব পরিবেশ ও বিনিয়োগ বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদি কর কাঠামো তৈরি করেছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে...
এবারের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রণোদনা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। এমন উদ্যোগ বাংলাদেশকে নিম্ন-কার্বন জ্বালানির দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে...
বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন থেকে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর