রাজধানীতে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল পথচারীর 

আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:১৮ এএম

রাজধানীর শ্যামপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে শ্যামপুরের পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অজিত বাবু (৫৫)। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক জানান, পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এসআই জানান, খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা এখনো নিহতের পূর্ণাঙ্গ পরিচয় জানতে পারিনি। আশপাশের সিসিটিভি দেখে ঘাতক গাড়িটি শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এসআই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকার কদমতলীর পূর্ব জুরাইনে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. কুদ্দুস নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান...
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিলক্ষা...
​বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে টেনে নিয়ে যায় কুমির। এ সময় সঙ্গে থাকা অন্য নারীরা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। আগামী ২৩ জুন ওই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো...
দেশের বাজারে সোনার দাম আবার কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
দেশে হামে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ কমলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের অপুষ্টি ও দুর্বল...
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর