হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ৬৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৯৩ জনের। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৮০৭ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৪৯। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৫ হাজার ৯০২ জন রোগী। যাদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৭১ হাজার ৯৭০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, দেশব্যাপী টিকা দেওয়ার প্রায় ৪ সপ্তাহ পেরিয়ে গেলেও কমছে না হামের সংক্রমণ। সুনির্দিষ্ট কারণ না বলা গেলেও শিশুদের অপুষ্টি অন্যতম কারণ মনে করেন বিশেষজ্ঞরা। 

 
 

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ২টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ১টি করে শিশুর মৃত্যু হয়েছে।
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৩ বলে জানিয়েছে স্বাস্থ্য...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৬১ জন শিশুর...
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদেরকে নিজ দেশ মিয়ানমারে দ্রুত ফেরত পাঠানো। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত...
ভারতের রাজধানীতে শিশু পাচারকারী একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি ৩ থেকে ৮ লাখ রুপির বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের কাছে শিশু বিক্রি করত। পুলিশ বলছে, চক্রটি দরিদ্র মা-বাবার কাছ থেকে মাত্র...
৯ বছরের শিশু রিক্তাকে মাসে ৪ হাজার টাকা বেতনে ঢাকায় কাজে দেয় তার পরিবার। ১১ তলা থেকে পড়ে তার মৃত্যুর পর, কোনো সমবেদনাই এখন শোক কমাতে পরাছে না, রিক্তার মায়ের।  
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর