বাসা-বাড়ির ময়লা খালে ফেললে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি ডিএনসিসির 

বাসা-বাড়ির ময়লা খালে ফেললে তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। এদিকে দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

বাসা-বাড়ির ময়লা খালে ফেললে তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক। এদিকে দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনার আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ও মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে এসব বলেন তারা।

হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ আমলে নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এখানে রাজউকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। হাতিরঝিলের আলোকসজ্জা এবং সৌন্দর্যবর্ধন নিয়েও কাজ করা হবে।

এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলছে।

এদিকে মিরপুরের মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের রক্ষা করতে খালগুলো পরিষ্কার রাখার আহ্বান জানানো যাচ্ছে। একই সাথে নাগরিকদের সচেতন হওয়ার অনুরোধ করছি।

বক্তারা বলেন, ক্ষমতাকে ভালোবাসলে দেশ কখনো এগিয়ে যাবে না। দল–মত নির্বিশেষ দেশকে ভালোবাসলে এগিয়ে নেওয়া সম্ভব। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিগত সময়ে ভারত সরকারের হস্তক্ষেপ নিয়েও সমালোচনা করেন তারা। 
মেলার আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামের ওপর হামলা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ...
রাজধানীর ধানমন্ডি থানার ৯/এ নম্বর রোডে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে রিক্তা (১১) নামের এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টা নাগাদ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল...
ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেলে সৌদি প্রবাসী মো. আল আমিনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে তার সঙ্গে থাকা এক তরুণীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব ১৭ হাজার কিলোমিটার, আর ব্রাজিলের প্রায় ১৬ হাজার। ভৌগোলিক কোনো মিল তো নেই-ই, নেই রক্তের কোনো সম্পর্ক। অথচ প্রতিবার বিশ্বকাপ এলেই এই পুরো দেশটা যেন দুই ভাগে ভাগ হয়ে...
তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
ধরুন, আপনার হাতের স্মার্টফোন বা ঘরের কম্পিউটারটিতে এমন একটা ভাইরাস ঢুকে পড়ল—যা মানুষের মতোই নিজে নিজে ভাবতে পারে, নিজের মতো প্ল্যান করতে পারে; আবার আপনি যদি তাকে আটকে দেন, সে নিজেই বিকল্প খুঁজে...
ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর