ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত 

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্টরা। পরবর্তীতে দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিম’-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

শরনখোলা ওয়াইল্ডটিম কর্মকর্তা আলম হাওলাদার জানান, ঘরগিন্নি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ স্বভাবের একটি সাপ। এই সাপ মূলত টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশিদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম...
পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি  মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মানসিক প্রতিবন্ধী শুকুরন বেগম নিহত হন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে...
ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে- হারমনি ফেস্টিভ্যাল। সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির...
তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
বিদায়ী সপ্তাহে সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। এসময় বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৭ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে। এতে সপ্তাহ...
লেবাননে ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হামলার ঘটনাকে ইরান চুক্তির চরম লঙ্ঘন বলেও দাবি করেছে দেশটি।
বিটিএমএ এর সাবেক পরিচালক রাজীব হায়দার বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে শুল্ক–সুবিধা ধরে রাখতে স্থানীয় মূল্য সংযোজনের হার ৪০ থেকে ৫০ শতাংশ বা তার বেশি রাখতে হবে। তাই দেশীয় সুতা ও কাপড়ের উৎপাদন ধরে...
‘যেখানে শত শত মানুষের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়, সেখানে বিচার নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি ও মতামত আসতেই পারে। একজন বিচারকের দায়িত্ব হলো সেসব কথা ধৈর্যসহকারে শোনা। তা না হলে সেটি জনসম্মুখের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর