দুই দেশ মিলিয়ে ৬ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ৬ দিনের জন্য মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। শ্রমবাজার, বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সফরে।

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:১২ পিএম

দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে দুই দেশ মিলিয়ে ৬ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রী আগামীকাল থেকে ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ সফরসঙ্গী থাকবেন ২৮ জন।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফর করবেন বলে জানান পররাষ্ট্রসচিব। তিনি বলেন, ‘এ সময় দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করা। এছাড়া দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।’  

পররাষ্ট্রসচিব আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষিত বৈশ্বিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এতে অংশ নেওয়ার বিষয়ে সফরের পরে ঘোষণা আসবে। পরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরে চীনের সাথে দুইটি চুক্তিসহ ডজনের ওপরে সমঝোতা সই হবে বলে জানান পররাষ্ট্রসচিব। 

১৭ বছর পর সরকারে গঠনের পর রোববার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ২ বছর ধরে স্থবির দেশটির শ্রমবাজার ফের চালুর আশা প্রবাসীদের। আর, প্রবাসী কল্যাণ...
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে...
জাতিসংঘে অনুষ্ঠিত ইকোসক মানবিক বিষয়ক সেশনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...
এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় নির্ভরতা। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানান তিনি।
ইরান যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসন পরিবর্তনের লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং দেশপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে ইরানের নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে পুশ-ইন চেষ্টার পর শূন্যরেখায় থাকা নারী-শিশুসহ ২০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম কোনো সমঝোতায় স্বাক্ষর করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্বজুড়ে চলছে এই সমঝোতা স্মারক নিয়ে আলোচনা। তেহরানের সমর্থকদের কাছে এই চুক্তি শতাব্দীর সেরা চুক্তি আর...
পুলিশের সাবেক আইজিপি দুবাইয়ে আটক বেনজীর আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আবর আমিরাতে মেইল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর