আগস্টের মধ্যে ঢাকা-পাবনা ট্রেন চালু: রেলমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। 

শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

​মন্ত্রী আরও বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।’

​রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ‘ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া, ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা–২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা–৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশিদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম...
পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি  মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মানসিক প্রতিবন্ধী শুকুরন বেগম নিহত হন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে...
ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে- হারমনি ফেস্টিভ্যাল। সিলেট বিভাগের ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এ উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির...
তীব্র গরম আর বিদ্যুত উৎপাদনে ঘাটতির কারণে দেশজুড়ে শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চল এবং মফস্বল জেলাগুলোতে দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জনজীবন ও...
লেবাননে ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হামলার ঘটনাকে ইরান চুক্তির চরম লঙ্ঘন বলেও দাবি করেছে দেশটি।
বিটিএমএ এর সাবেক পরিচালক রাজীব হায়দার বলেন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে শুল্ক–সুবিধা ধরে রাখতে স্থানীয় মূল্য সংযোজনের হার ৪০ থেকে ৫০ শতাংশ বা তার বেশি রাখতে হবে। তাই দেশীয় সুতা ও কাপড়ের উৎপাদন ধরে...
‘যেখানে শত শত মানুষের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়, সেখানে বিচার নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি ও মতামত আসতেই পারে। একজন বিচারকের দায়িত্ব হলো সেসব কথা ধৈর্যসহকারে শোনা। তা না হলে সেটি জনসম্মুখের...
ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুলের
ইস্তানবুল-আনকারার সকালটা এমন হবে তা হয়ত কেউই ভাবেননি। কিন্তু দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপে ফেরার যে তৃপ্তি তা মাত্র দুই ম্যাচেই শেষ হয়ে গেছে তুরস্কের। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের হারে বিশ্বকাপ থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর