ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ 

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মারা যাওয়ার যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দারের ছেলে এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র ছিলেন।

ইশতিয়াকের পরিবার জানায়, শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির কাছ থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।

ইশতিয়াকের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে। সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শারীরিকভাবে আঘাতের কোনো চিহ্ন তার শরীর নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। 

ইশতিয়াক ফরিদপুর সুগার মিলে ক্যাজুয়াল স্কেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুর ল’ কলেজে অধ্যয়নরত ছিলেন। পরিবার জানায়, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার মেজ চাচা ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি করোনাকালে মারা যান। 

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশিদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা ও তাঁর নির্বাচনী এলাকার দুই উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন গ্রাম...
পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি  মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন মানসিক প্রতিবন্ধী শুকুরন বেগম নিহত হন। স্থানীয়রা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে...
দুর্ঘটনার পর ইমনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য রাখেন। সভায় আলোচনার...
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।
জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তাঁর বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই। শেখ সাদী জানান,...
রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ নামে এনবিআর দুই ভাগ হবেই। আমলাদের মধ্যে যারা ব্যবসা সহজ করতে বাধা হয়ে দাঁড়াবে, তারা প্রশাসনে থাকতে পারবেন না। এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
লোডিং...

এলাকার খবর